• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারেক রহমান নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে কাঁঠালিয়া থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ ​কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ নানা আয়োজনে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটা ও ফল চুরির অভিযোগ, থানায় জিডি দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক / ৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ছবি সংগৃহীত 

ভারতের পুরান দিল্লির হাউজ কাজি এলাকায় তিনতলা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৭ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম পঙ্কজ শর্মা (৪০)। তিনি বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা হাজারি শর্মার ছেলে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে ‘গলি সিতারা’ এলাকায় ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিনতলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

দিল্লি পুলিশের কেন্দ্রীয় জেলার ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানিয়েছিলেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ভবনটির নির্মাণকাজের বৈধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমসিডির এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ বর্গমিটার জমির ওপর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এটির কোনো অনুমোদিত নকশাও ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category