• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারেক রহমান নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে কাঁঠালিয়া থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ ​কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ নানা আয়োজনে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটা ও ফল চুরির অভিযোগ, থানায় জিডি দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

​কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ

​ঝালকাঠি প্রতিনিধি / ৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ব্যস্ততম আমুয়া জিরো পয়েন্ট এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে জবরদখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে সামনের অংশে টিনের বেড়া দিয়ে অত্যন্ত গোপনে ও কৌশলে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাধা এড়াতে ওই টিনের বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীর।

​এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করায় স্থানীয় লোকজনের মধ্যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

​ভুক্তভোগী জমির মালিক দাবিদার মিলন সরদার জানান, সম্প্রতি এই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

তিনি বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমি সালমা বেগম সম্পূর্ণ অবৈধভাবে দখল করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছেন। আমি বাধা দিতে গেলে তিনি ও তাঁর লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।”

​এদিকে নিজের পক্ষে সাফাই গেয়ে অভিযুক্ত সালমা বেগম বলেন, “আগে আমি এই জমি কিনেছি। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি, তাই আমার জমিতে আমি বিল্ডিং নির্মাণ করছি।”

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, উভয় পক্ষের কাছ থেকেই লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকেই নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি জমি সংক্রান্ত দেওয়ানি বিরোধ, তাই পুলিশি হস্তক্ষেপে এর স্থায়ী সমাধান না করে উভয় পক্ষকেই দ্রুত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category