• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত সমবায় আন্দোলন দুর্বল করেছে দুর্নীতি: রাষ্ট্রপতি নীতি সংলাপে আইনমন্ত্রী শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রের সুরক্ষায় দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের জবাব দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, আজকের এই বিপ্লব ও লড়াই হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের। আজকের এই লড়াই হোক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার। একই সাথে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ যেভাবে বুকের রক্ত ও জীবন বিসর্জন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।’

উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি বলেন, দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র—তা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরে থেকেই হোক—সকল ষড়যন্ত্রের জবাব আমরা ঐক্যবদ্ধভাবেই দেব। এই দেশের বীর জনগণকে অতীতেও কেউ দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও কেউ দাবিয়ে রাখতে পারবে না।

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি উল্লেখ করেন, সাতই নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্যের দিন। সাতই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। সাতই নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category