• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত সমবায় আন্দোলন দুর্বল করেছে দুর্নীতি: রাষ্ট্রপতি নীতি সংলাপে আইনমন্ত্রী শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে

কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটা ও ফল চুরির অভিযোগ, থানায় জিডি

​ঝালকাঠি প্রতিনিধি / ৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা, ফল চুরির ও বসতভিটার মাটি কেটে জমির আকার পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ লিলি বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাদ্দাম হাওলাদার (২৮)। তিনি কাঁঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী এলাকার মৃত আকুব আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় সাদ্দাম হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে বিবাদী করা হয়েছে।

​জিডি সূত্রে জানা যায়, বাদী মোসাঃ লিলি বেগম ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে প্রতিবেশী সাদ্দাম হাওলাদারের পৈতৃক ও সাব-কবলা দলিল মূলে কেনা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে বিবাদীরা নানাভাবে হয়রানি করে আসছিলেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদী সাদ্দাম হাওলাদার লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা জমিতে রোপিত ৩টি মেহগনি গাছ (মূল্য আনুমানিক ৯ হাজার টাকা), ১টি নারিকেল গাছ (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা) এবং প্রায় ৮০টি সুপারি গাছ (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) কেটে ফেলেন। এ ছাড়া দুটি সুপারি বাগান থেকে প্রায় ৫ হাজার সুপারি (মূল্য ২৫ হাজার টাকা) এবং নারিকেল গাছ থেকে ২০০টি শুকনো নারিকেল ও ৩০০টি ডাব পেড়ে নিয়ে ক্ষতি সাধন করা হয়। এমনকি ক্রয়কৃত জমির মাটি কেটে জমির স্বাভাবিক আকারও পরিবর্তন করা হয়।

​বাদী লিলি বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁকে মারধর করার জন্য তেড়ে আসেন এবং হুমকি দেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যান। যাওয়ার সময় তাঁরা প্রকাশ্যে বাদীকে খুন-জখমের ভয়ভীতি দেখান।

​এ বিষয়ে জানতে চাইলে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category