প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আপনাদের পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তনই নয়, গ্রাম পুলিশের বেতনভাতাও বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি আজ গ্রাম পুলিশের এই মহাসবাবেশে ঘোষণা দিচ্ছি, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে ইনশাআল্লাহ সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বলেন, বেতনভাতা ছাড়াও গ্রাম পুলিশের আরও কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
মাসিক বেতনের পাশাপাশি বর্তমান অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের জন্য আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এবং গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য আদানপ্রদানের জন্য গ্রাম পুলিশের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ কারণে সরকার গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসে ১৫০ টাকা প্রদান করবে।