• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

অর্থনীতি প্রতিবেদক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ৪ নভেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৩৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৫১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ডলারে।

এর আগের দিন ৩ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল তিন হাজার ৬৪৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বিপিএম-৬ অনুযায়ী ওই দিন রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৫৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার।

বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা অর্থই নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। মোট মজুত থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে এ পরিমাণ নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category