• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে ফিরছে শ্রমিকরা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার ঢাকাসহ ৫ বিভাগে হালকা বৃষ্টির আভাস এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেও ভোর থেকেই কারখানামুখী হয়েছেন বিভিন্ন গামেন্টসের শ্রমিকরা। গতকালের সংঘর্ষের পর কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ছিলো। তবে, জীবিকার তাগিদেই কাজে ফিরছেন তারা।

শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকেই শ্রমিকদের চলাচল দেখা গেছে। কোথাও কোথাও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রমও।

তবে, শিল্পাঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। শ্রমিকদের মধ্যে নতুনভাবে যেনো উত্তেজনা বা অসন্তোষ ছড়িয়ে না পড়ে; সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category