• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

শ্রীমঙ্গলে একের পর এক চুরি-ছিনতাই, জনমনে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মন্দির, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এবার সরকারি হাসপাতালেও ঘটছে চুরি-ছিনতাই। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
গত কয়েক দিনে শ্রীমঙ্গল শহর ও আশপাশে ১৫টির বেশি চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি ভুনবীর ইউনিয়নে মাত্র তিন দিনের ব্যবধানে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় নগদ টাকা, পূজার সামগ্রী, বাসনপত্র ও একটি পিতলের মূর্তি চুরি হয়েছে।
এদিকে, গত ৩০ আগস্ট পর্যটক দম্পতিকে চাকু দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন।
সবশেষ রোববার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সিরিয়ালে দাঁড়ানো এক নারীর গলা থেকে বিশেষ ধরনের স্প্রে ব্যবহার করে প্রায় এক ভরি দুই আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন নারীদের দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতা বাড়লেও প্রতিরোধে দৃশ্যমান তৎপরতা কম।
তবে পুলিশ বলছে, ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে। মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category