• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধি / ৩৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ছবি:বর্তমান বাংলাদেশ

রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় পীরগাছা কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের রজব আলী বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। রজব আলী ফকিরা গ্রামের ফজর আলীর পুত্র। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে, এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশী করে বসতঘরের খাটের নিচ থেকে কালো পাথরের ২১ কেজি ২’শ গ্রাম ওজনের একটি কালী মূর্তি এবং এর একটি ভগ্ন খন্ডাংশ উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে পাচার চেষ্টার অপরাধে রজব আলীকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রজব আলী বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category