মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মিরন দাস পানিকা শ্মশান মাঠে গরুকে খাবার দিতে যান। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে
এসেছে।