• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রাউজানে ডাকাত আলম–আজিজ বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ কয়েকজন আহত

চট্টগ্রাম প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় ডাকাত আলম ও আজিজকে ধরতে অভিযান চালিয়ে তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। এ সময় আলম ও আজিজ পালিয়ে গেলেও তাদের সহযোগী হিসেবে সন্দেহ করা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক ব্যক্তির নাম দিলদার। তার বয়স আনুমানিক ৪০ বছর।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাত ১টার দিকে বর্তমান বাংলাদেশকে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় এখনো চলছে। আমরা চারদিক থেকে ঘিরে অভিযান চালাচ্ছি। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রের ভাষ্য, রাতে প্রশাসনের একটি দল ভোমরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত আলম ও আজিজের অবস্থান শনাক্ত করে তাদের আটকের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে আলম ও আজিজ সেখান থেকে পালিয়ে যান। অভিযানকালে আলমের স্ত্রীকেও থানায় নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযানে দিলদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে সূত্র। তবে কী ধরনের অস্ত্র এবং কতটি গুলি উদ্ধার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ আটক করেছিল পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

এই ডাকাত আলম ও আজিজ বাহিনী শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলমের প্রতিপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category