• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘ফ্যামিলি কার্ডে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছেন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রুহুল কবির রিজভী/ ফাইল ছবি

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে তারেক রহমান জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা কিছু কাজ করলেও বেশির ভাগই বিদেশে পাচার করেছে। বাকিটা ভরেছে নেতা কর্মীর পকেটে। তবে বিএনপি জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছে। যার বড় প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণের মত কর্মসূচি।

এছাড়াও, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বিরোধীদলের অনেকেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না। এটাই গণতন্ত্র। তারেক রহমানের পাঁচ বছরের যে পরিকল্পনা, তা ছাত্রসমাজসহ সবার কাছে ছড়িয়ে দিতে হবে। বাবা ও মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তিনি সেই পথ অনুসরণ করছেন।

এসময় সরকারের ৬ মাসে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category