• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

যমুনা সেতুতে হেরোইনের বড় চালান, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু একটি জরুরী প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বলেন, সোমবার রাত সোয়া একটার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category