• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেসিনামা ও আর্জেন্টিনার রেকর্ড

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ১২৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মেসিনামা

♦ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১ গোল করা ও সবচেয়ে বেশি ৩৩ ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড়

♦ চলতি আসরে ৮ গোল আর চার অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে

♦ একমাত্র ফুটবলার যিনি টানা ১১ বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন, যা ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ

♦ বিশ্বকাপের নকআউটে ১০ অ্যাসিস্ট করে পেলে ও আতোয়ান গ্রিজমানকে ছাড়িয়ে মেসি

♦ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ ম্যাচে ৩৩ গোলে অবদান রাখা একমাত্র তারকা (২১ গোল ও ১২ অ্যাসিস্ট)

♦ আর্জেন্টিনার হয়ে ১৩ মেজর টুর্নামেন্টের ৮টিতে ফাইনালে পৌঁছেছেন মেসি

♦ গোলের সুযোগ তৈরিতে শীর্ষে মেসি ৯৯টি (চলতি আসরে ২৫টি), দুইয়ে ম্যারাডোনা ৭১টি

♦ তৃতীয় বয়স্ক আউটফিল্ড ফুটবলার হিসেবে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছেন (৩৯ বছর ২১ দিন)

♦ ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন

আর্জেন্টিনার রেকর্ড

♦ প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও স্পেন

♦ সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে দুই দলের জয় সমান ৬টি করে, ড্র ২টি

♦ ইতালি (১৯৩৪, ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮, ১৯৬২) পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে

♦ ১৯৮৬ ও ১৯৯০ সালের পর আবার টানা দুই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

♦ টানা ১৩টি বিশ্বকাপ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করেছে তারা (দ্বিতীয় স্থানে উরুগুয়ে ১১ ম্যাচে)

♦ এক আসরে একাধিকবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচজয় গোল করা একমাত্র দল আলবিসেলেস্তেরা

♦ দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলের সমান সাতবার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা (আটবার জার্মানি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category