• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

  ছবি সংগৃহীত
বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে। ব্রাজিলের বিপক্ষে লড়াই করে ২-১ গোলে হারার পর শুধু হতাশাই নয়, বিরল এক ক্রীড়াসুলভ আচরণও দেখালেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

রোববার (২৯ জুন) হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত জাপানি সমর্থকদের সামনে মোরিয়াসু স্পষ্ট ভাষায় জানান, দলের ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। তার ভাষায়, প্রত্যাশিত ফল এনে দিতে না পারায় তিনি গভীরভাবে দুঃখিত এবং একজন কোচ হিসেবে এই ব্যর্থতার দায়িত্ব তারই।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাপানের এই কোচ বলেন, শুধু স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই নন, দেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা গভীর রাত পর্যন্ত জেগে দলকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। কঠিন মুহূর্তেও সমর্থকদের অবিচল সমর্থন দলকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

 বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, ম্যাচ শেষ হওয়ার পর মোরিয়াসু প্রথমে খেলোয়াড়দের নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর সবার সামনে মাথা নত করলে খেলোয়াড়রাও করতালির মাধ্যমে কোচের প্রতি সম্মান ও সমর্থন প্রকাশ করেন। আবেগঘন সেই দৃশ্য দ্রুতই ফুটবলভক্তদের নজর কাড়ে।

পরাজয়ের হতাশা লুকাননি মোরিয়াসু। তিনি বলেন, এই পর্যায়েই বিশ্বকাপ অভিযান শেষ হওয়া অত্যন্ত কষ্টের। তবে পুরো টুর্নামেন্টজুড়ে তার খেলোয়াড়রা সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। একইভাবে কোচিং স্টাফ এবং সাপোর্ট টিমও নিরলস পরিশ্রম করেছে।

২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করা মোরিয়াসু জানান, ফলাফল হতাশাজনক হলেও এই অভিজ্ঞতাকে ভবিষ্যতের জন্য শক্তিতে পরিণত করতে চান তিনি। তার বিশ্বাস, এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আরও শক্তিশালী দল হিসেবে ফিরে আসতে পারবে জাপান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category