• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কুলাউড়ায় ওজনে কম দেয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ৬০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় বোতলজাত ভোজ্য তেলে ওজনে কম থাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ এপ্রিল রোববার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৮ ধারায় কুলাউড়ার রিয়াদ-কে ৫,০০০ টাকা,
নাসিরুদ্দিন ফল দোকান-এর মালিক নাসিরুদ্দিনকে ৩,০০০ টাকা এবং কাজী এন্টারপ্রাইজ-এর মালিক কাজী মোঃ খালেদকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এভাবে সর্বমোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা যাবে না। এছাড়া পণ্য বিক্রয়ের সময় প্রতিশ্রুত পরিমাপের চেয়ে কম দেওয়া এবং পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাও আইনত দণ্ডনীয় অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category