ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন লাগার কারণে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস সকাল ৮টা ২২ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে পরীক্ষা করে ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।
যাত্রী সাইফুল ইসলাম বলেন, ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেনটি আটকা পড়ে। কখন যাত্রা শুরু করবে তা নিশ্চিত না হওয়ায় তিনি সড়কপথে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরেক যাত্রী মরিয়ম আক্তার বলেন, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অন্য কোনো উপায় না থাকায় তাঁরা ট্রেন চালুর অপেক্ষায় ছিলেন।
তিনি আরও জানান, একটি লাইনে ট্রেনটি আটকে থাকলেও বাকি দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।