• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রাণীনগরে লক্ষ্মীপূজা উপলক্ষে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে শত শত নৌকার নৌবহর। সনাতন ধর্মাবলম্বীদের এ পূজা উপলক্ষে প্রতি বছর ছোট যমুনা নদীতে শত শত নৌকার ঐতিহ্যবাহী নৌবহর হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার উপজেলার কুজাইল এলাকায় ছোট যমুনা নদীতে এই নৌবহর অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতে শত শত নৌকার নৌবহর। একেক নৌকা একেক রকমভাবে সাজানো। ঢাক, ঢোল আর সাউন্ড বক্স ও মাইকের সাউন্ডে মুখরিত চারেদিক। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে মেতে উঠেন। আর সেই দৃশ্য উপভোগ করতে নদীর দু’পাড়ে ভিড় করেন হাজারও মানুষ।

এদিন দুপুরের পর থেকে রাণীনগর, আত্রাই, মান্দা, নওগাঁ সদরসহ কয়েকটি উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় চড়ে আসতে থাকেন। পাশাপাশি মেলা ও নৌবহর উপভোগ করার জন্য নৌকায় ঘুরে বেড়ান অন্য ধর্মের মানুষও। সাউন্ড বক্স, মাইক আর ঢাকের তালে তালে নৌকায় বিনোদনপ্রেমীদের নৃত্যে মুখরিত হয়ে উঠে ছোট যমুনা নদী। ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিণত হয় নদীর দু’পাড়। সন্ধ্যা পর্যন্ত চলে নৌবহর। এরপর প্রতিমা বিসর্জন দেওয়া হয় নদীতে।

স্থানীয়রা তাদের শত বছরের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও সোমবার প্রতিমা বিসর্জনের দিন থেকে উপজেলার কুজাইল বাজারে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন করেন। মেলায় বসে হরেক রকমের দোকানপাট।

আয়োজকরা জানান, মেলার প্রথম দিন সোমবার মূল আর্কষণ নদীতে নৌবহর। দ্বিতীয় দিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় বৌমেলা। মেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের আগমন ঘটে এবং মেলা প্রাঙ্গন যেন মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর রাজবাড়ির রাজবাহাদুর শ্রী অন্নদা প্রসন্ন লাহিড়ীর শাসনের আগে থেকে লক্ষ্মীপূজা উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় ২০০ বছর থেকে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের দিন থেকে এ মেলা শুরু হয়। ঐতিহ্যবাহী এ মেলার বিশেষ আর্কষণ লক্ষ্মী প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীতে নৌবহর।

মেলা কমিটির আহ্বায়ক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু বলেন, এ মেলা পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। তাই শত বছরের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category