• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ফেনীতে ট্রেনের ইঞ্জিনে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর ছাড়ল মেঘনা এক্সপ্রেস

ফেনী প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

পরীক্ষা করে ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। ছবি: বর্তমান বাংলাদেশ

ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন লাগার কারণে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস সকাল ৮টা ২২ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে পরীক্ষা করে ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।

যাত্রী সাইফুল ইসলাম বলেন, ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেনটি আটকা পড়ে। কখন যাত্রা শুরু করবে তা নিশ্চিত না হওয়ায় তিনি সড়কপথে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরেক যাত্রী মরিয়ম আক্তার বলেন, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অন্য কোনো উপায় না থাকায় তাঁরা ট্রেন চালুর অপেক্ষায় ছিলেন।

তিনি আরও জানান, একটি লাইনে ট্রেনটি আটকে থাকলেও বাকি দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category