• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয়

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি  / ১১২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে মহরম আলী (৩৭) নামে এক ভ্যান চালকের হাত-পা বেঁধে তার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাতে উপজেলার নগর ইউনিয়নের কয়েন-মকিমপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহরম আলী মকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহরম আলী ভোর সাড়ে চারটার দিকে নিজ গ্রামের আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চাঁনপুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথে সড়কের মাঝে কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৩/৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে চালক মহরম এবং রসুন মালিক হানিফকে ভ্যানগাড়ি থেকে নামিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে মারধর করে গামছা দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তারা মহরমের ভ্যানগাড়ি ও আবু হানিফের ৩ মণ রসুন নিয়ে চলে যায়।

সকাল সাড়ে ছয়টার দিকে খেতের পাশে গোঙানির শব্দ শুনে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামি ধরতে এবং ছিনতাই করা মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category