• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্প্রতি উত্তরার রাজলক্ষ্মীর সি শেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি প্যালেসে ট্রাফিক উত্তর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় এ পুরস্কার দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন পিপিএম।

সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হন সুজাহ উদ্দিন। শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন মোঃ মারুফ রহমান ভূঁইয়া। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন রুবিউল ইসলাম এবং শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হন মো. নজরুল ইসলাম। এ ছাড়া কনস্টেবল থেকে টিআই পদমর্যাদার আরও ছয়জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা, সাধারণ মানুষকে সর্বোত্তম ট্রাফিক সেবা দেওয়া এবং সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারত্ব, শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শাহজাহান হোসেন,পিপিএম।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি জনসাধারণের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ও আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category