অভিযোগ সূত্রে জানা যায়, মহরম আলী ভোর সাড়ে চারটার দিকে নিজ গ্রামের আবু হানিফের তিন মণ রসুন নিয়ে চাঁনপুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথে সড়কের মাঝে কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৩/৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে চালক মহরম এবং রসুন মালিক হানিফকে ভ্যানগাড়ি থেকে নামিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে মারধর করে গামছা দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তারা মহরমের ভ্যানগাড়ি ও আবু হানিফের ৩ মণ রসুন নিয়ে চলে যায়।
সকাল সাড়ে ছয়টার দিকে খেতের পাশে গোঙানির শব্দ শুনে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামি ধরতে এবং ছিনতাই করা মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।