• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ ‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’ লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে পাশের হার শূন্য, জেলা ব্যাপী জিপিএ-৫ পেয়েছে ৮১ জন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লক্ষ্মীপুরে শিক্ষার্থীর আত্মহত্যা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

‎শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‎ নড়াইলের কালিয়া  ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে পিরোলী-শীতলবাটি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পিরলী উদীয়মান সংঘের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী পিরোলী বাজার ফুটবল মাঠে বিকাল তিনটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী  থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ,  দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মো: কামরুল আলম,  হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, পেড়লী  পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই মমরেজ আলী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: শহিদুল মোল্লা, পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্লা, সংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: রহমান শেখ, বিএনপিনেতা মো: ইস্রাফিল জোয়ার্দ্দার, পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
‎উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমি ৪-০ গোলে দিঘলিয়ার
‎পদ্মবিলা মুসলিমডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে জাতীয় দলের খেলোয়াড় মো: সংগ্রাম আরএস ফুটবল একাডেমীর পক্ষে প্রথম ১টি গোল করেন। এরপর মো: রামিম হোসেন প্রথমার্ধে আরো ২টি ও দ্বিতীয়ার্ধে ১টি গোল করে দলকে ৪-০ গোলে ম্যাচ বিজয়ী করেন। রামিম হোসেন ৩টি গোল করে হ্যাট্টিক করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলাটি পরিচালনা করেন রেফারী মো: হিলাঙ্গীর শিকদার। সহকারী রেফারী ছিলেন মো: পারভেজ শেখ ও মনিরুল ইসলাম। ধারা বিবরণী দেন মো: মাসুমার রহমান মাসুম ও কামরুল হাসান বাবু।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category