• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ ‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’ লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে পাশের হার শূন্য, জেলা ব্যাপী জিপিএ-৫ পেয়েছে ৮১ জন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লক্ষ্মীপুরে শিক্ষার্থীর আত্মহত্যা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

সম্রাট ফিলিং স্টেশনের মালিকানা দাবি শেখ আহমদ আফজালের

 মৌলভীবাজার প্রতিনিধি: / ৪৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের সম্পত্তি আদালতের নির্দেশে ব্যাংকের প্রকাশ্য নিলামে ক্রয় করেছেন বলে দাবি করেছেন শেখ আহমদ আফজাল। নিলামের মাধ্যমে সম্পত্তি ক্রয়, আদালতের বিক্রয় সনদ, দলিল নিবন্ধন ও সরকারি নিয়মে নামজারি সম্পন্ন করার পরও সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপরে স্থানীয় পানসি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন শেখ আহমদ আফজাল। তিনি শ্রীমঙ্গল উপজেলার বরুনা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে শেখ আহমদ আফজাল জানান, মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের কাছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার অর্থঋণ আদালতে অর্থঋণ জারি মামলা নং-৩১/২০২১ (অর্থঋণ-০২/২১) দায়ের করা হয়। মামলার ধারাবাহিকতায় আদালতের আইনানুগ প্রক্রিয়ায় ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সম্পত্তির ওপর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। ওই নিলামে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে অংশ নিয়ে সম্পত্তিটি ক্রয় করেন। তিনি আরও জানান, ২০২৩ সালের ১৮ মে মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত তাঁর অনুকূলে জমি নিলামে বিক্রয়ের সার্টিফিকেট প্রদান করেন। একই সঙ্গে দলিল নং-৩৩৬৯/২৩ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে যথানিয়মে দলিল নিবন্ধনসহ নামজারি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন তিনি।
নিলামে ক্রয় করা সম্পত্তির বিবরণ তুলে ধরে শেখ আহমদ আফজাল জানান, শ্রীমঙ্গল উপজেলার আলীশারকুল মৌজার জেএল নং-৩৪, আরএস খতিয়ান নং-১৪১৪, দাগ নং-১৭৮৬-এর ৫৮ শতক জমি এবং নিলামসংক্রান্ত নথিতে উল্লিখিত তৎসংলগ্ন মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের সম্পদ তিনি ক্রয় করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আদালতের প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় এবং সরকারি নিয়মে নামজারি সম্পন্ন করার পরও এর শান্তিপূর্ণ ভোগদখল ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। একটি মহল আদালতের আদেশ ও আইন উপেক্ষা করে সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা এবং তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। শেখ আহমদ আফজাল বলেন, কোনো অবৈধ উপায়ে কিংবা বলপ্রয়োগের মাধ্যমে নয়, বরং আদালতের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় তিনি সম্পত্তিটি ক্রয় করেছেন। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category