• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ ‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’ লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে পাশের হার শূন্য, জেলা ব্যাপী জিপিএ-৫ পেয়েছে ৮১ জন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লক্ষ্মীপুরে শিক্ষার্থীর আত্মহত্যা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লক্ষ্মীপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : / ৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

​লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করুনানগর বাজার এলাকার (শশী ভক্তের বাড়ি) রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তার মাতার নাম শিখা রানী দাস।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হন ভূমিকা রানী দাস। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

​এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category