• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ ‘বিএনপির কিছু লোক নিজের শত্রু আ.লীগ নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছেন’ লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে পাশের হার শূন্য, জেলা ব্যাপী জিপিএ-৫ পেয়েছে ৮১ জন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে লক্ষ্মীপুরে শিক্ষার্থীর আত্মহত্যা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট / ৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

  • তদন্ত কমিটি গঠনে কর্তৃপক্ষকে আল্টিমেটাম
  • সাংবাদিকদের সম্মান রক্ষার সমাধান না আসলে কঠোর কর্মসূচি ঘোষণা
সিলেটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঐক্যবদ্ধ সমাবেশ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেছেন, এ প্রতিবাদ সমাবেশ শুধু সাংবাদিকদের নয়, বরং পুরো সিলেটবাসীকে জাগ্রত করার সমাবেশ। অতীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সময় সাংবাদিকরাই তাদের পাশে দাঁড়িয়ে সংবাদ প্রচার করেছেন। অথচ সেই সাংবাদিকদেরই রক্তাক্ত হতে হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত করে রোগীদের জিম্মি করার সংস্কৃতি কোনোভাবেই চলতে পারে না।

তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার উপযুক্ত বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গোটা দেশবাসীর ওপর আঘাত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটবাসীর সম্পদ। এখানে কোনো ধরনের মাস্তানতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেছেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতীতে হাসপাতালের অচলাবস্থা নিরসনে প্রশাসন তাৎক্ষণিক ভূমিকা পালন করলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন না হওয়া হতাশাজনক। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের ঘটনা পুরো চিকিৎসক সমাজের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে।

সভাপতির বক্তব্যে সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেছেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশের মাধ্যমে রোগীদের স্বজন ও সাধারণ মানুষকে হেনস্তা করা এবং লাঠিসোটা দিয়ে পেটানোর ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত বুধবার দুই সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অবিলম্বে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘এ ঘটনায় কোনো আপসকামী সমাধান গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের সম্মান রক্ষা এবং সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই বৈঠকে বসা হবে। সেখান থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর লিটন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি প্রমুখ।

এ ছাড়া সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের নেতারা। অংশ নেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনজেসি) সিলেট বিভাগীয় কমিটি, সিলেট কল্যাণ সংস্থা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়।

সমাবেশ আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন ও শফিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সজল ঘোষ, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, কোষাধক্ষ্য আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনজেসি)-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নবীন সোহেল, রনজিৎ কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব রাসেল, অধ্যক্ষ মকসুদ আহমদ, সিনিয়র সাংবাদিক কাউছার চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. ইউসুফ আলী, সোয়েব বাসিত, সাঈদ চৌধুরী টিপু, পিংকু ধর, রাশেদ আহমেদ সুয়েব, এনামুল কবীর, সাঈদ নোমান, মো. আহসান হাবীব, মোজ্জাম্মেল আহমদ, লুৎফুর রহমান, মোহাম্মদ কামরুল হাসান, মাকসুদ হোসেন, মোখলেছুর রহমান, শামীম হোসেন সামী, আলমগীর আলম, কামরুল হাসান বুলবুল, মাকসুদুর রহমান নাহিদ, এস. এম. সুজন, দেবব্রত রায় দিপন, বাপ্পা মিত্র, রোমান আহমদ, জিকরুল ইসলাম, আতিকুর রহমান নগরী, নিবেন্দু তালুকদার, আহমদ আলী হিরন, মো. আবদুর রাজ্জাক, আহমদ আলহাদী, মো. চমক আহমেদ, মো. আব্দুল মজিদ চৌধুরী, শাহ মিনশাদ আলম, সুব্রত দাস, পিয়াল আহমদ, সন্দীপন শুভ, মো. আহমদ শিপন, জহিরুল ইসলাম সিপু, শহীদুল রহমান জুয়েল, মোহাম্মদ নূরুল ইসলাম, সাকির আল মামুন, সমাজসেবী শাহজাহান মাস্টার, সাংবাদিক কামাল আহমদ, ফারহান ইসলাম রাজু, মাহফুজুর রহমান সামি, নূর আলম, হোসাইন ইকবাল, হিমেল হাসান, মো. এমদাদুল হক, মো. মতিউর রহমান, আব্দুর রাজ্জাক শাওন, শিব্বির আহমদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম সবুজ, ফাহিম আহমদ, সাইফুর রহমান, রাজু আহমেদ, রহমতুল হোসেন লস্কর, নোমান ফয়সল, আশিক উদ্দিন, সাগর হাসান শুভ, মো. মুজিবুর রহমান, ফয়জুল আহমদ, শ্যামল নন্দী, মো. আফজাল হোসেন, মো. সালেক আলী খান, ফয়জুল কাদির, সৈয়দ আলমগীর, মেহেদী হাসান লিটু, এস কে তুহিন, সুমাইরুল ইসলাম রাহাত, মররুর আহমদ রাজু, মো. মারুফ হাসান, মো. সোহাগ, আনোয়ার হোসেন, মোবারক হোসেন বাপ্পু, তুহিন সরকার, তারেক চৌধুরী রাহেল, কাইয়ুম আল রানি, শিমুল চন্দ্র (জয়), আমজাদ আলী ও সুরত আলী মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category