• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

২৬ আগস্ট কি সরকারি ছুটি থাকছে

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ছবি : বর্তমান বাংলাদেশ

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়।
আজ শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা। চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে।২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।
তবে ইসলামী তারিখ ও সংশ্লিষ্ট ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখটি নিশ্চিত হওয়ার অপেক্ষা ছিল। বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কিয়ামের আয়োজন করা হয়।
বিভিন্ন স্থানে মিলাদ উপলক্ষে তবারক বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category