• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা / ৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জব্দ সার। ছবি :বর্তমান বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় অভিযান চালিয়ে একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া আটক করা হয়েছে ৮ জন পাচারকারীকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন,জব্দকৃত সার,পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category