• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা, নয়ছয়ের অভিযোগ প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস আদালত চত্বরে সাংবাদিকদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় পরীমনির মুচলেকা দিয়ে জামিন পেলেন পরীমনি সিইপিজেডে শ্রমিক অসন্তোষের আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপজার বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার সকালে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- সান্তাহার পৌর শহরের নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম জাম্বু (৪১) ও বশিপুর লকু পশ্চিম কলোনী এলাকার নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম জাম্বুর নিজ দখলীয় সেমিপাকা বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো ১০২ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একই পলিথিনের মধ্যে অন্য একটি প্যাকেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category