• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ছবি সংগৃহীত 
আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম।

মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ মাহের আল-মুআইকলি। আর মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ হুসাইন আলে শেখ। অন্যান্য সপ্তাহের মতো আজও দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।মসজিদুল হারামে জুমা পড়াবেন শায়খ মাহের আল-মুআইকলি

পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ মাহের আল-মুআইকলি।

তিনি মসজিদুল হারামের অন্যতম পরিচিত ইমাম এবং বিশ্বখ্যাত কোরআনের কারি। তাঁর হৃদয়স্পর্শী ও সুমধুর কোরআন তিলাওয়াত মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন। ১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মসজিদে নববীতে জুমা পড়াবেন শায়খ হুসাইন আলে শেখ

অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ। তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরপুরুষ। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।

শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর তিনি মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসাথে তিনি নববির ইমাম নিযুক্ত হন।

মুসলিম বিশ্বের কাছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category