• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত: ১০ যুবকের মধ্যে ৮ লাখ টাকার ঋণ বিতরণ মান্দা (নওগাঁ) প্রতিনিধি: রাশেদ খাঁন গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: / ৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের পাঠকপ্রিয় জাতীয় দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মান্দা উপজেলা শাখার সভাপতি মো. রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. সাফিউল ইসলাম রকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা আতিয়া খাতুন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক নয়া দিগন্ত দীর্ঘ ২২ বছর ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category