• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত: ১০ যুবকের মধ্যে ৮ লাখ টাকার ঋণ বিতরণ মান্দা (নওগাঁ) প্রতিনিধি: রাশেদ খাঁন গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, দীর্ঘ যানজট

সাভার (ঢাকা) প্রতিনিধি / ৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মহাসড়ক অবরোধে সৃষ্টি হয়েছে যানজট

ন্যূনতম বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

এতে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন ঢাকামুখী হাজারো যাত্রী।

রবিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হন শ্রমিকরা। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকরা জানান, শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন, শ্রমিকদের কালো তালিকা ভুক্তিকরণ ও কর্তৃপক্ষের নিজের ইচ্ছায় ও বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ঢাকামুখী লেনটি বন্ধ করে অবস্থান নেন। খবর পেয়েই পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category