• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে স্বাস্থ্য কর্মকর্তার মামলা, জেলা জুড়ে তোলপাড়, মনোহরদীতে কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ঋণের নামে ১ হাজার ২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া ৪৭ বছর বয়সে ইউপি সদস্যের এইচএসসি পাস, ভর্তি হবেন স্নাতকে দিনাজপুরে শীতের আগমনে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মেয়াদোত্তীর্ণ কমিটির অজুহাতে ভাতা বন্ধ, মানবেতর জীবনযাপনে মৌলভীবাজারে লাউয়াছড়ার সিপিজি সদস্যরা ফ্লোরিডায় আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছা হবে : রাশেদ খাঁন

মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাসস / ১০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন তিনি।

রোববার বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ এক্সপোর আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, এক্সপোর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এ আয়োজনের প্রধান লক্ষ্য।

লিখিত বক্তব্যে বিদ্যুৎ সচিব বলেন, সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ।

এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মিরানা মাহরুখ বলেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) পুরোপুরি মওকুফ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে। এ ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব মূলধন বিনিয়োগ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে না।

দুই দিনব্যাপী এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থা ও বিভিন্ন আধুনিক সৌর সরঞ্জাম।

পাশাপাশি প্রকল্পে অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোর অংশ হিসেবে ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশের সোলার রেভল্যুশন’ শীর্ষক প্রতিপাদ্যে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ বিপ্লবের পথনকশা, সরকারি প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগ ও কার্বন রাজস্বের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

সেমিনারগুলোতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা সৌরবিদ্যুৎ খাতের প্রযুক্তিগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, এ এক্সপোর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়বে, নতুন বিনিয়োগ আসবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও টেকসই অর্থনীতির বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category