• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগপন্থী শিল্প মালিকরা জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
পোশাক খাতে শ্রমিকদের চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগপন্থী কিছু শিল্প মালিক ও সংগঠন জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় জড়িতদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।’
বৈঠকে পোশাক খাতের চলমান অস্থিরতা, সংকটের কারণ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে করণীয় নিয়ে আলোচনা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়গুলো সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category