• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা সাভারের বিভিন্ন এলাকায় অনেককে আটক করেছে পুলিশ: ঢাকা জেলা এসপি ওজনে কারচুপি, পূবালী ফিলিং ষ্টেশনের ৪ লাখ টাকা জরিমানা ঝালকাঠির পিপি হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে স্বাস্থ্য কর্মকর্তার মামলা, জেলা জুড়ে তোলপাড়, মনোহরদীতে কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ঋণের নামে ১ হাজার ২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

মনোহরদীতে কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি / ৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সহধর্মিণী, কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লাতুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং মনোহরদী শাহীন স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা সালেহা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে সোনিয়া হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category