নড়াইলের কালিয়া ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে পিরোলী-শীতলবাটি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পিরলী উদীয়মান সংঘের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী পিরোলী বাজার ফুটবল মাঠে বিকাল তিনটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মো: কামরুল আলম, হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, পেড়লী পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই মমরেজ আলী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: শহিদুল মোল্লা, পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্লা, সংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: রহমান শেখ, বিএনপিনেতা মো: ইস্রাফিল জোয়ার্দ্দার, পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমি ৪-০ গোলে দিঘলিয়ার
পদ্মবিলা মুসলিমডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে জাতীয় দলের খেলোয়াড় মো: সংগ্রাম আরএস ফুটবল একাডেমীর পক্ষে প্রথম ১টি গোল করেন। এরপর মো: রামিম হোসেন প্রথমার্ধে আরো ২টি ও দ্বিতীয়ার্ধে ১টি গোল করে দলকে ৪-০ গোলে ম্যাচ বিজয়ী করেন। রামিম হোসেন ৩টি গোল করে হ্যাট্টিক করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলাটি পরিচালনা করেন রেফারী মো: হিলাঙ্গীর শিকদার। সহকারী রেফারী ছিলেন মো: পারভেজ শেখ ও মনিরুল ইসলাম। ধারা বিবরণী দেন মো: মাসুমার রহমান মাসুম ও কামরুল হাসান বাবু।