• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
তারুণ্যের ভাবনা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বাংলাদেশ জাগ্রত পার্টির জাতীয় যুব দিবস আজ, অলস বসে আছে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী উখিয়ায় পাঁচ দিন ধরে জ্বলছে ‘সম্ভাবনার আগুন’ আজকের নামাজের সময়সূচি (১ নভেম্বর) মাঠে পুরোদমে সক্রিয় আওয়ামী সফট পাওয়ার হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস নড়াইলের ‎কালিয়ায়  আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

শ্যামনগরে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি / ১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত দুইটার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী শ্যামনগর থানার কৈখালীর যাদবপুর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে যাদবপুর বাজারসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

আবুল কাশেম আরও বলেন, জব্দ করা ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category