• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
সমাবেশে বাম নেতারা মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ অবিস্ফোরিত ১৩টি উদ্ধার রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল।

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের

বাসস / ৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ জারি করা এক অফিস আদেশে কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-৩৭৭-এর যাত্রা শুরুর আগে এ ত্রুটি দেখা দেয়।

বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধান কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনবিষয়ক ব্যবস্থাপক সদস্যসচিব থাকবেন। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।

কমিটি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ করবে। একই সঙ্গে ত্রুটি শনাক্ত ও সমাধানে গৃহীত কারিগরি ও পরিচালনাগত পদক্ষেপ এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন-যোগ্যতা নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করবে।

এ ছাড়া এ ঘটনার ফলে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর প্রভাব মূল্যায়ন করবে কমিটি।

তদন্তকারীদের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে কি না তা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কমিটি। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category