• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রাণীনগরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ১৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নওগাঁর রাণীনগরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিমপুর সোনারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মজিবর রহমান ওরফে ডুবা (৪৩), কাশিমপুর গ্রামের আনোয়ার সোনারের ছেলে সাইদুল সোনার (৩২) এবং আতাইকুলা গ্রামের মোজাম হোসেনের ছেলে সাগর হোসেন (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামের ফেরদৌস সরদারের বাড়ি থেকে তার ডায়াং-৮০সিসি একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে কাশিমপুর সোনারপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে ডুবাকে আটক করে। আকট মজিবর রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে থানা পুলিশে সোর্পদ করে মামলা দায়ের করেন ফেরদৌস সরদার। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমানের দেওয়া তথ্যমতে, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিমপুর গ্রামের সাইদুল সোনার এবং আতাইকুলা গ্রামের সাগর হোসেনকে আটক করে পুলিশ।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের দেওয়া তথ্যমতে উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আটককৃত তিনজনকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category