• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠলেন মৌলভীবাজারের নারীরা

মৌলভীবাজার প্রতিনিধি / ২৭ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে মৌলভীবাজারের পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। উৎসবের শেষ দিনে ২১ অক্টোবর বুধবার মণ্ডপে সমবেত হয়ে নারীরা একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন। উৎসবের এই উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেই নামে অশ্রু। বিভিন্ন পূজামণ্ডপে দশমীর ধর্মীয় আচার শেষে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। লালপাড় সাদা শাড়িসহ নানা রঙের বর্ণিল পোশাক পরে মণ্ডপ প্রাঙ্গণে আসেন ভক্তরা। ঢাকের বাদ্য, কাঁসা, শঙ্খধ্বনি আর নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
দশনাথীরা জানান, “গত বছরের তুলনায় এই বছর দুর্গাপূজা আরও জাগজমকপূর্ণভাবে হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিক তৎপরতায় আরও খুব সুন্দর এবং সুস্থভাবে পূজা সম্পন্ন হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মণ্ডপগুলোতে দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। সিঁদুর খেলা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই দিনটি উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category