• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নিখোঁজ স্ত্রীর সন্ধান ১৬ দিনেও মেলেনি; স্বামীর থানায় জিডি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামীর বাড়ি  থেকে নিখোঁজ স্ত্রী অন্তরা খাতুন (১৯) এর সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছে। এদিকে বাসা বাড়ী বের হবার পর দীর্ঘ ১৬ দিনেও স্ত্রী অন্তরার সন্ধান না পাওয়ায় স্বামী রেজাউল ইসলাম সহ পরিবারের লোকজন দুঃচিন্তায় পড়েছে। গৃহবধু অন্তরা কি কোন প্রমিকের হাত ধরে পালিয়ে গেছে, নাকি তাকে কেউ অপহরন করে নিয়ে গেছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুনজন চলছে।
আদমদীঘি থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার রথবাড়ী মহল্লার মৃত আব্দুল হালিমের ছেলে রেজাউল ইসলামের সাথে একই মহল্লার আনারুল ইসলামের মেয়ে অন্তরার বিয়ে হয় বেশ কিছু দিন আগে। বিয়ের পর দু’জনার সংসার ভালোই চলছিল। সংসার জীবনের এক পর্যায়ে
হঠাৎ  স্ত্রী অন্তরা থাতুন গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তার স্বামীর বাসা বাড়ী থেকে বের হয়। এরপর থেকে আর সে বাসায় ফেরি আসেনি। পরিবারের লোকজন আত্নীয় স্বজন সহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার স্বামী রেজাউল ইসলাম গত ২১ সেপ্টেম্বর,  নিখোঁজ স্ত্রী অন্তরার সন্ধান চেয়ে আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। আদমদীঘি থানার ডায়েরী নং-১০৭৬। এদিকে নিখোঁজ অন্তরার সন্ধান ১৬ দিনেও না পাওয়ায় পরিবারের লোকজন হতাশায় ভুগছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। নিখোঁজ গৃহবধু অন্তরার সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category