• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লা ব্যুরো / ৩৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ আন্তঃজেলা নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পইয়াপাথর এলাকার এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই তৌকিক হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং ফাহিমা আক্তার (১৯)।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যমতে নারী চোর চক্রের সন্ধান পায় ডিবি।

এতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পইয়াপাথর এলাকার হাজী ডাক্তার বাড়ির একটি টিনশেড ভাড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চোর চক্রের ওই পাঁচ নারী সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১৩টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন এবং চোরাই স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

ডিবির এসআই তৌকিক হোসেন বলেন, গ্রেফতারকৃত নারীরা আন্তঃজেলা নারী চোর চক্রের সদস্য। তারা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category