• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

​ঝালকাঠি প্রতিনিধি / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নদীতে পড়ে তলিয়ে গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান।

পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালিয়েও তাকে আর খুঁজে পাননি।

​কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, “বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে, তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category