• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যা

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৪৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে হাসিব মোল্লা নামের এক যুবকের বিরুদ্ধে। ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের মেম্বার কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতন্ডা সৃষ্টি হয় তখন হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি ও গালি গালাজ করে।
সেই ঘটনার সূত্র ধরে শনিবার রাত ১০টার দিকে  কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে এলে  ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি ভাবে কোপাতে শুরু করে।  গুরুতর আহত মানসুরকে চিকিৎসার জন্য  খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের নিকট পৌঁছাতে  মারা যান তিনি। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ  ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category