• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

মাদক ও কিশোর গ্যাংয়ে ছাড় নেই’: মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ- মন্ত্রী আরিফুল হক।

মৌলভীবাজার প্রতিনিধি / ৬০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো ঠাঁই হবে না। অপরাধ দমনে প্রশাসনকে সরাসরি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতা এবং স্বাস্থ্যসেবায় চরম অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে দ্রুত প্রত্যাহারের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কঠোর হুশিয়ারি ও নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের অনুপস্থিতি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলার বিষয়টি নজরে আসলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। অনিয়ম ও গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগ এনে তিনি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবারের (২৭ সেপ্টেম্বর) মধ্যে তাকে প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বা দায়িত্বহীনতা সরকার সহ্য করবে না। চিকিৎসাসেবা সচল রাখা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” মন্ত্রীর এই নজিরবিহীন কঠোর সিদ্ধান্তের পর স্থানীয় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাসস্ট্যান্ড, প্রেসক্লাব মোড় ও চৌমুহনীসহ কিশোর গ্যাংয়ের চিহ্নিত আড্ডাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক শক্ত অবস্থানে থাকতে হবে। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কারও কোনো শিথিলতা বা যোগসাজশ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। আইনশৃঙ্খলার পাশাপাশি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফেরানোর ওপর জোর দেন মন্ত্রী।

শহরের রাস্তাঘাট সংস্কার এবং মনু নদী সেচ ও সুরক্ষা প্রকল্পের কাজ দ্রুত এবং শতভাগ মান বজায় রেখে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সভায় জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব রিপন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category