• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শুক্রবার দিনভর ও রাতে বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় অন্তত একজন রিকশাচালক আহত হয়েছেন। একই সময়ে কাফরুল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, মগবাজার, বাবুবাজার ও রামপুরাসহ আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পায় শেরেবাংলা নগর থানা পুলিশ। থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।

রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখছেন। তবে কারা বা কোন দিক থেকে বিস্ফোরক ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এরপর মগবাজার চৌরাস্তা, বাবুবাজার ব্রিজের নিচে এবং রামপুরা এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই হতাহতের খবর পাওয়া যায়নি।

বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে তথ্য দেন কোতোয়ালি থানার ওসি মো. রবিউল।

তিনি বলেন, একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে সেখানে কেউ হতাহত হয়নি।

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাত ১১টার দিকে সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।

এদিকে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, খবর পাওয়ার আট মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।

কাফরুল থানার ডিউটি অফিসার রাতে বলেন, বাসটিতে কী করে আগুন লাগল, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।

তবে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category