• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেবিচকে কর্মকর্তাদের জন্য প্রথমবার এভিয়েশন প্রশিক্ষণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি / ৪৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 ছবি সংগৃহীত

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ধারণা দিতে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘ইন্ডকট্রিনেশন ট্রেনিং অন সিভিল এভিয়েশন’ শুরু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সিভিল এভিয়েশন একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশনবিষয়ক বিধিবিধান এবং খাতটির বিভিন্ন অংশীজনের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে ধারণা পাবেন।

বেবিচক জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানো, এভিয়েশন খাতের ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং নীতি প্রণয়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রমও জোরদার হবে।

সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

বেবিচক জানিয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল খাতের কার্যক্রম ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এভিয়েশন বিষয়ে প্রাতিষ্ঠানিক ও মৌলিক জ্ঞান বাড়লে নীতি প্রণয়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category