• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

রাণীনগরে পোনা অবমুক্তকরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী এলাকায় রক্তদহ মৎস্য অভয়াশ্রমে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদহ মৎস্য অভয়াশ্রমে পোনা অবমুক্তকরণ করে কর্মসূচির উদ্বোধন করেন- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। পরে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্র প্রধান ড. মোছা. সোনিয়া শারমিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডলসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৭১.৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category