• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

ভালুকায় স্কয়ার ফ্যাশনসে আগুন, ধোঁয়া ও কাচে আহত ৮

ময়মনসিংহ প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

  • ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিষাক্ত ধোঁয়া ও কাচের আঘাতে আট কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৯ মিনিটে কারখানার সেমিপাকা মেজানাইন ফ্লোরসংলগ্ন অংশে আগুন লাগে।

আহতরা হলেন—ফায়ার সেফটি মেকানিক সুজন মিয়া, কাটিং সহকারী জাহিদুল ইসলাম, ইলেকট্রিশিয়ান মোস্তাকিন আহম্মেদ, হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী নাজমুজ সাকিব, মুজাহার হোসেন, অপারেটর উসাফ আলী ও ওমর ফারুক।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ২০ মিনিটে ৯৯৯ নম্বরে খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে কারখানার একটি আধুনিক লেজার কাটিং মেশিন, আইটি সার্ভার বক্স, ফলস সিলিং ও বৈদ্যুতিক ওয়্যারিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের ধোঁয়া এবং তাড়াহুড়ো করে বের হওয়ার সময় কাচের আঘাতে আটজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের দ্বিতীয় কলের গাড়ি ও প্রতিষ্ঠানের নিজস্ব যানবাহনে তাদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান ও ফায়ার লাইসেন্স রয়েছে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category