• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

আবারও ফ্রান্সের রাষ্ট্রদূত হলেন খন্দকার মোহাম্মদ তালহা

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন খন্দকার মোহাম্মদ তালহা। ছবি সংগৃহীত
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন খন্দকার মোহাম্মদ তালহা। চুক্তিতে ১৫ মাসের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী খন্দকার মোহাম্মদ তালহাকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ৩ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ফ্রান্সে বাংলাদেশ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা তালহা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অণু বিভাগ) থাকার সময় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খন্দকার তালহাকে সরকার ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category